ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হয়েছে।
ইউনিট কার্যালয়ের নোটিশ বোর্ডে এ ফলাফল টাঙিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২, ১৩ ও ১৫ মার্চ সকাল ১০টায় ডিন কার্যাালয়ে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার নেওয়া হবে।
অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ মার্চের মধ্যে প্রবেশপত্রের ফটোকপিসহ ডিন বরাবর আবেদন করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২৯ মার্চ অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবশেপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নম্বরপত্র সঙ্গে রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৮ ঘ.
bdnews24