ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে এ এম ফারুককে অব্যাহতি দিয়েছে সরকার।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে তাকে অব্যহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হাবিব আবু ইব্রাহিমকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।
এ এম ফারুক চার দলীয় জোট সরকারের আমলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/২০৫২ ঘ.
bdnews24