২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্য সম্মেলনের নামে চবিতে ছাত্রশিবিরের চাঁদাবাজির অভিযোগ

সদস্য সম্মেলনের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদার জন্য নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগও করেছেন অনেক শিক্ষার্থী। তবে ছাত্রশিবির নেতারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংগঠনের বার্ষিক তহবিল সংগ্রহ অভিযানে কর্মী ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকেই শুধু চাঁদা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

আল আমীন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য সম্মেলনের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদার জন্য নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগও করেছেন অনেক শিক্ষার্থী। তবে ছাত্রশিবির নেতারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংগঠনের বার্ষিক তহবিল সংগ্রহ অভিযানে কর্মী ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকেই শুধু চাঁদা নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি অবস্থার মধ্যে এ পর্যন্ত দুুই বার বিশ্ববিদ্যালয় কমিটি পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি হল, অনুষদ, ক্যাম্পাস ও কটেজ কমিটিগুলোও পুনর্গঠন করা হয়েছে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জানান, জরুরি অবস্থার মধ্যে সদস্য সম্মেলন করা যাবে না জেনেই নতুন এ সব কমিটির আর্থিক সঙ্কট কাটানো এবং দলের সাংগঠনিক কার্যক্রমের অর্থ যোগান দিতেই চাঁদা তোলা হচ্ছে। শাহজালাল হলের আবাসিক ছাত্র আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদা না দেওয়ায় নির্যাতনের কারণে আমিসহ অনেক শিক্ষার্থীই হলে নিজেদের সিটে থাকতে পারিনি। এখন আমরা হলের আশেপাশেও ঘেঁষতে পারি না।" তবে ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহম্মেদ শিহাব উল্লাহ চাঁদার জন্য নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদস্য সম্মেলনের জন্য নয়, কর্মীদের কাছ থেকে বার্ষিক চাঁদা তোলা হচ্ছে, যা আমরা সবসময়ই করি। কর্মীদের বাইরে যারা আমাদের শুভাকাক্সক্ষী তারা চাঁদা দিতে চাইলে আমরা নিয়ে থাকি। তবে এ জন্য কারও ওপর চাপ প্রয়োগ করা হয় না।" নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ আব্দুর রব হলে থাকা রসায়ন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন মাস ধরে হলে থাকা প্রত্যেক শিক্ষার্থীকে শিবিরের সদস্য সম্মেলনের জন্য চাঁদা দিতে হয়েছে। কিছু জানতে চাইলে শিবিরের নেতারা হুমকি দিয়ে বলে, 'হলে থাকতে হলে টাকা দিতে হবে। এটা চাঁদা না, আল্ল