২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগ বন্ধের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, ২০০৬ সালের জুন মাসের পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, ২০০৬ সালের জুন মাসের পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ) শিক্ষা মন্ত্রণালয় ১৮ ফেব্র"য়ারি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে গত ৯ ও ২২ জানুয়ারিতে প্রকাশিত দুটি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ওই দুই তারিখে আটটি বিভাগে প্রভাষক, সহকারী অধ্যাপক/প্রভাষক, সহকারী অধ্যাপক ও অধ্যাপক- এই চার ক্যাটাগরির মোট ২৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বিভাগগুলো হলো- ইতিহাস, ইংরেজি, সরকার ও রাজনীতি, লোকপ্রশাসন, নগর ও অঞ্চল পরিকল্পনা, রসায়ন, পদার্থ এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে বিস্তারিত আর কিছু জানাতে তিনি রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাবশালী এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অবশ্য বলেন, মঙ্গলবারই শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির একটি জবাব দেওয়া হয়েছে। তবে বিস্তারিত তালিকা পাঠাতে কয়েকদিন সময় লাগবে। জোট সরকারের সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন পর্যায়ের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ২০০৬ সালের জুন মাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এ নির্দেশ উপক্ষো করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সর্বশেষ গত জানুয়ারি মাসের ৯ ও ২২ তারিখ তারা দু'টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসার পর পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন করে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/প্রতিনিধি/এসএনডি/এমএ/