ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার মৌনমিছিল হয়েছে।
দুপুর সাড়ে ১২টার সময় অপরাজেয় বাংলার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কলাভবনের চার পাশ ঘুরে পুনরায় অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। মৌনমিছিলে অংশ নেওয়া প্রায় পাঁচশ শিক্ষার্থী এ সময় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে।
বাংলা বিভাগ, রোকেয়া হলের ছাত্রীবৃন্দ এবং অপরাজেয় ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে মিছিলকারীরা 'নারীর সমঅধিকার প্রতিষ্ঠার জননী শেখ হাসিনার মুক্তি চাই', 'প্রগতিশীল রাজনীতির জননী দেশরত
bdnews24