মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ না হলেও শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ সব ধরনের পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পাবলিক পরীক্ষার আগে এর আদলে একটি 'মডেল টেস্ট' নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ১৪ ফেব্র"য়ারি একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বাবুল কুমার সাহা স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, নানা কারণে অনেক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারে না। মেধাবী হওয়া সত্ত্বেও কেউ কেউ এক বা একাধিক বিষয়ে কাক্সিক্ষত ফল অর্জনে সাময়িকভাবে ব্যর্থ হয়। এ ধরনের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়। তাই নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত ২০০৩ সালের ১৯ অক্টোবরের জারি করা পরিপত্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৩ সালে জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনও শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষা, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকতো না। ওই সিদ্ধান্ত বাতিল হওয়ায় শিক্ষার্থীরা এখন থেকে নির্বাচনী পরীক্ষায় ফেল করলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে।
নতুন পরিপত্রটি রোববার থেকে সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো শুরু হয়েছে। এতে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
এছাড়া পাবলিক পরীক্ষার আগেই চূড়ান্ত পরীক্ষার আদলে কেন্দ্রীয়ভাবে একটি 'মডেল টেস্ট' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
পাবলিক পরীক্ষার ফলাফল কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব দিয়ে পরিপত্রে বলা হয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলেতে পাবলিক পরীক্ষা পূর্ব 'মডেল টেস্ট' নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ধরনের মডেল টেস্ট আয়োজন পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রশ্ন নির্বাচন ও অগ্রাধিকার নিরূপণে পারদর্শী করার পাশাপাশি তাদের অভিজ্ঞ করে তুলবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
এই 'মডেল টেস্ট' কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হলে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক মডেল টেস্ট অনুষ্ঠানের ব্যবস্থা করতে বলা হয়েছে।
পরিপত্রে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার আদলে প্রশ্নপত্র তৈরি করে 'মডেল টেস্ট' নিতে হবে। এজন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। সংশ্লি
bdnews24