ঢাকা, ফেব্র"য়ারি ১৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গত ৮ ফেব্র"য়ারি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ( ঘ' ইউনিট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করা হয়েছে।
শুক্রবার রাতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৩২ হাজার ৩৮ পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১১১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৩৪ দশমিক ৬৮ ভাগ। পরীক্ষায় বিজ্ঞান গ্র"প থেকে ৩৭২২, মানবিক গ্র"প থেকে ৪১৬৬ এবং বাণিজ্য গ্র"প থেকে ৩২২৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীর তিনটি পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল ইন্টারনেটে দেখা যাবে। ওয়েব ঠিকানা হল http://www.univdhaka.edu ।
এছাড়া ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গেটে টানিয়ে দেয়া হয়েছে। সাক্ষাতকারের সময় সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ( খ' ইউনিট) প্রথম বর্ষ সম্মানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২০৫৯ঘ.
bdnews24