ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালে অনুষ্ঠিত 'তৃতীয় দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে' অংশ নেওয়া ২৫ বাংলাদেশী শিক্ষার্থীকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সনদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৫ শিক্ষার্থীরা হাতে সনদ তুলে দেন অতিরিক্ত শিক্ষা সচিব এ কে এম আব্দুল আওয়াল মজুমদার। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি) হুমায়ুন খালিদ, নায়েমের উপ পরিচালক (প্রশাসক) রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, মিরপুর বাঙলা কলেজের উপাধ্যক্ষ আনিস ফাতেমা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে গত ৭ থেকে ১১ ফেব্র"য়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় যুব উৎসব। এতে ২৫টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বাংলাদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে ২৫ সদস্যর একটি প্রতিনিধি দল ছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের দুটি দল উৎসবে অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে যাওয়া দলের সদস্যদের বৃহস্পতিবার সনদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২০১২ ঘ.
bdnews24