২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির নতুন শহীদ মিনার উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপাচার্য বলেন, "ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শনের প্রতীক হিসেবে মিনার নির্মাণ হওয়ায় ক্যাম্পাসবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপাচার্য বলেন, "ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শনের প্রতীক হিসেবে মিনার নির্মাণ হওয়ায় ক্যাম্পাসবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।" শহীদ মিনারের নির্মাণ কাজ এক বছর আগে শেষ হলেও এতদিন তা উদ্বোধন করা হয়নি। সিরামিক ইটের তৈরি ৭১ ফুট উঁচু এ শহীদ মিনারটির স্থপতি শিল্পী রবিউল হুসাইন। শহীদ মিনারের তিনটি ত্রিভূজাকৃতি স্তম্ভের একটির মাধ্যমে বাংলার ভাষা, শিল্প, কৃষ্টি ও সংস্কৃতি; আরেকটির মাধ্যমে বাংলার ইতিহাস, ঐতিহ্য, মাটি ও মানুষ এবং তৃতীয়টির মাধ্যমে বাংলার স্বাধিকার, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরিস্ফুট হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩৪ ঘ.