২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

১০ দফা দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

নূরের সাফা ইস্কান্দার অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দফা দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা। এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। বিশ্ববিদ্যালয়ের বেদখল ছাত্রাবাসগুলো পুনরুদ্ধার, পরিবহণ ও শিক্ষক সঙ্কট নিরসন, চিকিৎসা কেন্দ্র ও জিমনেসিয়াম চালুসহ ১০টি দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে উপাচার্যের কাছেও স্মারকলিপি দেয় তারা। মঙ্গলবার সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থী ব্যানারে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল বের করে। ওই সময় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করে। সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ১০ দফা পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা করে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।" শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ক্যাম্পাস থেকে এবং বিশ্ববিদ্যালয় গেট থেকে বাসস্ট্যান্ড অপসারণ, কেন্দ্রীয় গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া ছাত্র-শিক্ষক কেন্দ্র চালু করা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য ড. এস, আই খান সাংবাদিকদের বলেন, আমি আশা করছি, আগামী মার্চ নাগাদ বেদখল ছাত্রাবাসগুলো উদ্ধার করতে পারবো। বাকি সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে আশ্বাস দিয়ে তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানান। উপাচার্য জানান, আগামীকালের (বুধবার) পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.