ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দেয়া হয়।
এতে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত দরখাস্ত জমা দেয়া যাবে। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীদের প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইট (http://www.dpe.gov.bd) থেকে দরখাস্ত ও প্রবেশপত্রের নমুনা ফরম ডাউনলোড করে অথবা এ ফোর সাইজের কাগজে একইভাবে কম্পিউটার কম্পোজ করে সংশ্লিষ্ট জেলার 'প্রাথমিক শিক্ষা অফিসার' কাছে নিজ হাতে পূরণ করে পাঠাতে হবে। পরীক্ষার ফিস বাবদ ৭৫ টাকা ট্রেজারি চালানে জমা দিয়ে চালানের মূলকপি দরখাস্তের মূলকপির সঙ্গে যুক্ত করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএআর/
bdnews24