২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিবিধির দাবিতে জবিতে শিক্ষকদের পদত্যাগের হুমকি

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত চাকরিবিধি হাতে না পেলে পদত্যাগের কথা জানিয়ে প্রশাসনকে চিঠি দিয়েছেন ১৪জন শিক্ষক। একই কারণে সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করীম ইতোমধ্যে পদত্যাগপত্র উপাচার্যের কাছে জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

জবি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত চাকরিবিধি হাতে না পেলে পদত্যাগের কথা জানিয়ে প্রশাসনকে চিঠি দিয়েছেন ১৪জন শিক্ষক। একই কারণে সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করীম ইতোমধ্যে পদত্যাগপত্র উপাচার্যের কাছে জমা দিয়েছেন। শিক্ষকদের পক্ষে অধ্যাপক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরাও জানিয়েছেন, চাকুরিবিধি এ মাসের মধ্যে হাতে না পেলে পদত্যাগ ছাড়া তাদের অন্য কোনো পথ খোলা থাকবে না।" তিনি বলেন, "আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লিয়েনে (বিশেষ ছুটি) এখানে আসছি। কিন্তু আমরা জানি না আমাদের ভবিষ্যত কি।" এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্যা সমাধানে আমরা দ্রুত কাজ করছি। আশা রাখি ২৫ ডিসেম্বর মধ্যে চাকরিবিধি চূড়ান্ত করতে পারব।" প্রতিষ্ঠার তিন বছর পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিবিধি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/১৯৪৫ঘ.