ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ রোববার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক) ফরিদ উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকাল ৯টা থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। তবে ছুটির দিন কাজ বন্ধ থাকবে।"
এই স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিটি ফরমের দাম ধরা হয়েছে ১০০ টাকা। শিক্ষার্থীদের একশ' নম্বরের প্রশ্নপত্রের উত্তর দিতে হবে।
অন্যবারের মতো এবারও স্কুলগুলোকে তিনটি গ্র"পে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। 'ক' গ্র"পের পরীক্ষা হবে ৪ জানুয়ারি, 'খ' গ্র"পের ৬ জানুয়ারি এবং 'গ' গ্র"পের পরীক্ষা হবে আগামী ১০ জানুয়ারি।
'ক' গ্র"পের আটটি স্কুল হলো- গভর্নমন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মীরপুর সরকারি উচচ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচচ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন বিদ্যালয় তেজগাঁও, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।
'গ' গ্র"পের স্কুলগুলো হলো- আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24