২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ২৪ সরকারি স্কুলের ভর্তি ফরম বিতরণ রোববার শুরু

রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ রোববার থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর ২৪টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ রোববার থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (মাধ্যমিক) ফরিদ উদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয়গুলো সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ সময় ২৭ ডিসেম্বর। ফরিদ উদ্দিন জানান, ফরমের দাম ধরা হয়েছে একশ' টাকা। আর ভর্তি পরীক্ষা হবে আগের মতোই একশ' নম্বরের। অন্যান্য বারের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি গ্র"পে। 'ক' গ্র"পের পরীক্ষা হবে ৪ জানুয়ারি, 'খ' গ্র"পে ৬ জানুয়ারি এবং 'গ' গ্র"পের পরীক্ষা হবে ১০ জানুয়ারি। 'ক' গ্র"পের আটটি স্কুল হলো ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মীরপুর সরকারি উচচ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। 'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচচ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন বিদ্যালয় তেজগাঁও, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। 'গ' গ্র"পে রয়েছে, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং ধানমন্ডি গর্ভমেন্ট বয়েজ হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৮১৪ঘ.