রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদ উল-আজহা এবং বিজয় দিবসের ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ থাকবে।
বন্ধের সময় ছাত্রদের ১০টি হল খোলা থাকলেও ছাত্রী হলগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খোলার আগে আগামী ১৯ ডিসেম্বর ছাত্রী হলগুলো খুলে দেওয়া হবে।
মঙ্গলবার রাবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মামনুনুল কেরামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কাল (বুধবার) থেকে ঈদ ও বিজয় দিবসের ছুটি শুরু হবে। বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২১ ডিসেম্বর।
ছুটিতে ছাত্রদের দশটি হল খোলা থাকলেও ছাত্রীদের পাঁচটি হল বন্ধ থাকবে। ইতোমধ্যে ছাত্রীদের হলগুলোতে বুধবার সকালের মধ্যে হল ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মন্নুজান হলের (ছাত্রী হল) প্রাধ্যক্ষ ড. রোজিনা লাজ জানান, ঈদের ছুটিতে নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24