২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদ ও শীতের ছুটি বুধবার শুরু

ঈদ উল-আজহা, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, শীত ও বড়দিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ২৩ দিনের ছুটি শুরু হচ্ছে। এ সময় সব বিভাগের ক্লাশ বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদ উল-আজহা, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, শীত ও বড়দিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ২৩ দিনের ছুটি শুরু হচ্ছে। এ সময় সব বিভাগের ক্লাশ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৬ ডিসেম্বর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এ সময় পরীক্ষাও বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসবি/১৭১২ ঘ.