২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদ উল-আযহা ও বিজয় দিবস উপলক্ষে সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ১৬ দিনের ছুটি শুরু হয়েছে। তবে ভর্তি সংক্রান্ত কাজ থাকায় বিভিন্ন কার্যালয় খোলা রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পবিত্র ঈদ উল-আযহা ও বিজয় দিবস উপলক্ষে সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ১৬ দিনের ছুটি শুরু হয়েছে। তবে ভর্তি সংক্রান্ত কাজ থাকায় বিভিন্ন কার্যালয় খোলা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উল-আযহা ও বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার এবং ভর্তির কাজ শুরু হওয়ায় কার্যালয়গুলো বন্ধের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/এমএসবি/১৮১৫ ঘ.