২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সোমবার শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস ঘোষণা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। ঘোষিত সময় সূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯ টায় 'ঘ' ইউনিট এবং সাড়ে ১১টায় 'ঙ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত "চ" ইউনিটের রোল নং ০১ থেকে ৬৪০০ এবং একই ইউনিটের ৬৪০১ থেকে অবশিষ্ট রোল নম্বরধারীদের পরীক্ষা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত "গ" ইউনিটের রোল নম্বর ০১ থেকে ৬৪০০ এবং একই ইউনিটের ৬৪০১ থেকে অবশিষ্টদের বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস হলো