২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস্ ক্লাব ঢাকা'র নতুন কমিটি নির্বাচিত

২০০৯-১০ বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস্ ক্লাব ঢাকা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ বছরের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস্ ক্লাব ঢাকা'। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশেদ আলম চৌধুরীকে সভাপতি ও কর বিভাগের যুগ্ম কমিশনার মুতাসিম বিল্লাহ ফারুকীকে মহাসচিব করে এই কমিটি করা হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯ সদস্যের কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে থাকছেন অ্যাক্সপো অ্যাডের ব্যবস্থাপনা পরিচালক এম ইকবাল কবির এবং কোষাধ্যক্ষ পদে শাহজালাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২০ ঘ.