জবি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনার্স ১ম সেমিস্টারের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুরে প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলহঁহর.হবঃ এ পাওয়া যাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আবু ইউসুফ।
এ বছর ৬শ ৯০টি আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৫শ ৩১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তথ্য ২৭শে নভেম্বর নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৭৩৭ঘ.
bdnews24