২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। গত শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। গত শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবার 'ক' ইউনিটে মোট ২৭ হাজার ৯৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮ হাজার ৩৩ জন পাস করেছে। তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম সাড়ে তিন হাজার জনকে বিজ্ঞান অনুষদের ডিন অনুষদ থেকে 'বিষয় পছন্দের ফরম' সংগ্রহের জন্য ডাকা হয়েছে। ফরম সংগ্রহের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ফরম সংগ্রহের সময়সূচি- ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা: মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত ১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা: মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা: মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত ২ ডিসেম্বর বেলা ২টা থেকে ৫টা: মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১ টা: মেধাক্রম ২৪০১ থেকে ৩০০০ পর্যন্ত ৩ ডিসেম্বর বেলা ২টা থেকে ৫টা: মেধাক্রম ৩০০১ থেকে ৩৫০০ পর্যন্ত এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যারা পোষ্য কোটা, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও আদিবাসী কোটায় ভর্তি হতে ইচ্ছুক, তাদের ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল িি.িঁহরাফযধশধ.বফঁ ও যঃঃঢ়://শধঁহরঃ.ঁহরাফযধশধ.বফঁ - এ দুটি ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২৩০৩ঘ.