২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রলীগের এক কর্মীকে আরেক কর্মীর ছুরিকাঘাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে আরেক কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জবি, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে আরেক কর্মী। ছুরিকাঘাতে আহত মাধব আহমেদকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গ্র"পের কর্মী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসের বাণিজ্য ভবনের সামনে মাধবকে ছুরিকাঘাত করা হয়।" শিক্ষার্থীরা জানিয়েছে, সভাপতি গ্র"পের কর্মীরা মাধবের ওপর হামলা চালায়। ওসি বলেন, "প্রেমঘটিত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বলেন, "ঘটনাটি ন্যক্কারজনক। এর জন্য দায়ীদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.