২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু ২ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনপত্র ও নির্দেশিকা ২ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অগ্রণী ব্যাংকের ফার্মগেট শাখা, জাতীয় জাদুঘর শাখা, গাবতলী শাখা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগ্রহ করা যাবে। একই সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট অনুষদ কার্যালয়ে জমা দিতে হবে। এ বছর আবেদনপত্র ও নির্দেশিকার মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৫০৮ ঘ.