২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রদের হামলা: তথ্য চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গত ১৮ অক্টোবরের ভাঙচুরের ঘটনা সংক্রান্ত যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে এ ব্যাপারে গঠিত তথ্যানুসন্ধান কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গত ১৮ অক্টোবরের ভাঙচুরের ঘটনা সংক্রান্ত যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে এ ব্যাপারে গঠিত তথ্যানুসন্ধান কমিটি। বুধবার কমিটির প্রথম বৈঠকে এ আহ্বান জানানো হয়। তথ্য জানাতে আগ্রহীদের আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় কমিটির প্রধান অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। অধ্যাপক আজাদ জানান, তথ্য দাতাদের পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে। ভর্তির শর্ত শিথিল করার দাবিতে ১৮ অক্টোবর ঢাবিতে একদল মাদ্রাসা ছাত্র উপাচার্যের কার্যালয়সহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়। মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি'র ব্যানরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবিতে মানব বন্ধন করতে গেলে পুলিশ কয়েকজন 'মাদ্রাসা ছাত্রকে' আটক করে। মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি বৃহস্পতিবার তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২৩৪৫ ঘ.