পটুয়াখালী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সোমবার রাতে ছাত্রলীগের দু'গ্র"পের কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় জিয়াউর রহমান হলের কমপক্ষে আটটি কক্ষে ভাংচুর চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক জানান, সোমবার বিকেলে ক্যাম্পাসের পার্শ্ববর্তী হানিফের হোটেলে ছাত্রলীগের মিলন ও জুয়েল গ্র"পের দুই কর্মী হিমু ও আতাউরের মধ্যে পরীক্ষার তারিখ সংক্রান্ত সভা নিয়ে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে জিয়াউর রহমান হলে জুয়েল ও মিলন গ্র"পের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। রাত ১১ টার দিকে মিলন গ্র"পের কর্মীরা এম কেরামত আলী হল থেকে সংগঠিত হয়ে জিয়াউর রহমান হলের পূর্ব ও পশ্চিম প্রান্তে হামলা চালায়।
এ সময় জুয়েল গ্র"পের কর্মীদের আটটি কক্ষ ভাংচুর করা হয়।
সংঘর্ষে শাহীন, তালাশ, শান্ত, হিমু ও নাঈমসহ ১০ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঘটনার পর রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয় বলে ওই সাংবাদিক জানান।
তবে উপাচার্য ড. হারুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্র"পের কর্মীদের সংঘর্ষের সত্যতা স্বীকার করলেও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24