২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র বিতরণ সোমবার শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ২০ অক্টোবর, সোমবার থেকে বিতরণ শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী ২০ অক্টোবর, সোমবার থেকে বিতরণ শুরু হচ্ছে। এ বছর আবেদনপত্রের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কাউন্টার থেকে তা সংগ্রহ করা যাবে। আগামী ১৪ নভেম্বর 'গ' (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। 'ক' (বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ) ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর, 'ঘ' (বিষয় পরিবর্তন) ইউনিটের ২৮ নভেম্বর এবং 'খ' (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ) ইউনিটের পরীক্ষা ১ ডিসেম্বর হবে। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য- 'ক' ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ'এ যোগফল ন্যূনতম ৭, 'খ'- ইউনিটে ৬ এবং গ- ইউনিটে ৬ দশমিক ৫ থাকতে হবে। 'ঘ'- ইউনিটের ক্ষেত্রেও বিজ্ঞান অনুষদের বিভাগে ভর্তির জন্য জিপিএ ৭, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ৬ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ ৬ দশমিক ৫ থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩২ ঘ.