২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, উপাচার্য অবরুদ্ধ

শিক্ষক নিয়োগ করে নিয়মিত ক্লাশ চালুর দাবিতে শিক্ষার্র্থীরা শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

কুমিল্লা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগ করে নিয়মিত ক্লাশ চালুর দাবিতে শিক্ষার্র্থীরা শনিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। শিক্ষক নিয়োগ ও ক্লাশ চালুর দাবিতে শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন শ্রেণীকক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে। এরপর তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে ভারপ্রাপ্ত উপচার্য আগামী সোমবার থেকে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাশ শুরু এবং ডিসেম্বরের মধ্যে স্থায়ী শিক্ষক নিয়োগের আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়। উপাচার্য জুলফিকার আলী বলেন, "শিক্ষক স্বল্পতার কারণে পার্ট টাইম শিক্ষক দিয়েই ক্লাশ চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ছাত্ররা স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি করছে।" তিনি জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে কিছু আইনি জটিলতা রয়েছে। এর অবসান হলেই স্থায়ীভবে শিক্ষক নিয়োগ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫০ ঘ.