রাজশাহী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া রাজশাহী মেডিকেল কলেজ শনিবার খুলছে।
কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান শনিবার কলেজ খোলার বিষয়টি নিশ্চিত করেন।
গত ১১ সেপ্টেম্বর রাতে ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24