২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের আন্দোলন কর্মসূচি স্থগিত

ছাত্র-শিক্ষকদের মুক্তির মাধ্যমে প্রধান দাবি আদায় হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। তবে, সব ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকরা বলেছেন, এজন্য প্রয়োজনে পরে নতুন কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শিক্ষকদের মুক্তির মাধ্যমে প্রধান দাবি আদায় হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। তবে, সব ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকরা বলেছেন, এজন্য প্রয়োজনে পরে নতুন কর্মসূচি দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় শিক্ষকরা কলা ভবনের ছাদে স্থাপিত কালো পতাকা খুলে ফেলেন। শিক্ষকদের কালোব্যাজ ধারণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানান শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দোলনরত শিক্ষকদের প্রধান দাবি ছিলো ছাত্র-শিক্ষকদের মুক্তি। দাবি আদায় হওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ফিরে এসেছেন। এখন তাদের নেতৃত্বে প্রয়োজনে ছাত্রদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য পরে কর্মসূচি দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক ডব্লিউআইবিটি কলেজের ছাত্র ইমতিয়াজ হোসেন বিজনের মুক্তির দাবি জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে নির্যাতন বিরোধী শিক্ষার্থীদের আয়োজিত সম্বর্ধনা সমাবেশে উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক সদরুল আমিন ও আট ছাত্র। সমাবেশে অধ্যাপক আনোয়ার হোসেন সত্যের পথে অবিচল থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অহিংস পন্থায় আরেকটি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ এ দাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় অসা