২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগের দুই গ্র"পে সংঘর্ষে ৫ জন আহত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সন্ধ্যার দিকে ছাত্রলীগের আসাদ ও আরিফ গ্র"পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচ ছাত্র আহত হয়। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের ক্যাম্পাস কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দাবি করেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্র"পের সদস্যরা চাকু, চেইন, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা-পাল্টা হামলায় আসাদ গ্র"পের তৌহিদ, তানিম, পলাশ, শাওন ও আরিফ গ্র"পের মামুন আহত হয়। এদের মধ্যে তৌহিদ, পলাশ ও মামুনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আসাদ ও আরিফের কেউই ছাত্রলীগের দায়িত্বশীল নেতা নন বলে দাবি করেন আতিক। সংঘর্ষের পর পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/২১২৩ ঘ.