২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু সালেহ মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সালেহ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সালেহ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। অধ্যাপক আবু সালেহর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সরকারি এক বলা হয়, অধ্যাপক সালেহ ক্যাম্পাসে তার বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. সালেহ ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে এমএসসি পাশ করেন। ১৯৭০ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ভৌত রসায়নে দেশে বিদেশে তার অসংখ্য প্রকাশনা রয়েছে। কর্মজীবনে ড. সালেহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান, সিন্ডিকেট, সিনেট ও ফিন্যান্স কমিটিসহ সব পর্ষদের সদস্য ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রোববার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজার পর মরদেহ তার গ্রামের বাড়ি পাবনার বেড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০২৯ ঘ.