২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পরীক্ষা ২৯ ও ৩০ জানয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা আগামী ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা আগামী ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এনামুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়। শুক্রবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিষয়ের পরীক্ষাটি স্থগিত করে। শনি ও রোববার পরীক্ষাটি হওয়ার কথা ছিল। এর আগে গত ১১ নভেম্বর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় এ বিষয়ের ওপর পরীক্ষা নেওয়ার পর তা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে একজন সিন্ডিকেট সদস্যকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬২৮ ঘ.