২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার। ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশের ব্যাপক ক্ষতি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সীমিত আকারে দিবসটি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার। ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশের ব্যাপক ক্ষতি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সীমিত আকারে দিবসটি পালন করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে জানানো হয়, শনিবার সকাল পৌনে ১০টায় পুরাতন সমাজ বিজ্ঞান অনুষদ চত্বরে (বর্তমান জীব বিজ্ঞান অনুষদ) সমাবেশ হবে। ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয় দিবস ২০০৮ এর উদ্বোধন করা হবে। সাড়ে ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হবে। বেলা ১১টায় মুক্তমঞ্চে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। তবে অংশগ্রহণকারীদের জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থা থাকবে না। এসব অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য নাম নিবন্ধনের প্রয়োজন নেই। ১৯৭১ সালের ১২ই জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২৩১৪ ঘ.