২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মৌন মিছিল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব জিনিসের দাম বাড়ার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী মৌন মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব জিনিসের দাম বাড়ার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী মৌন মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুর সেয়া ২টার দিকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী মধুর ক্যান্টিন থেকে মৌন মিছিল বের করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সেটি শেষ হয়। কোনো সংগঠনের ব্যানার বিহীন মিছিলে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। তাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ খাদ্য উপদেষ্টা তপন চৌধুরীর পদত্যাগের দাবি লেখা ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এসএনডি/২০৫৪ ঘ.