২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ নিয়ে ঢাবিতে নীল-সাদা দ্বন্দ্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে নির্বাচক কমিটির সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। একদিকে বিভাগীয় চেয়ারম্যান একজনকে যোগ্য মনে করছেন অন্যদিকে সহ-উপাচার্য যিনি আবার একই সঙ্গে নির্বাচক কমিটির প্রধান তিনি চাইছেন অন্যজনকে নিয়োগ দিতে। এদের দুইজনই আবার পরস্পরবিরোধী দলীয় আদর্শে বিশ্বাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 06:02 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে নির্বাচক কমিটির সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। একদিকে বিভাগীয় চেয়ারম্যান একজনকে যোগ্য মনে করছেন অন্যদিকে সহ-উপাচার্য যিনি আবার একই সঙ্গে নির্বাচক কমিটির প্রধান তিনি চাইছেন অন্যজনকে নিয়োগ দিতে। এদের দুইজনই আবার পরস্পরবিরোধী দলীয় আদর্শে বিশ্বাসী। বিভাগীয় চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে নির্বাচক কমিটির সদস্য অধ্যাপক এসএম ইমামুল হক আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সমর্থক। আর সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রভাবশালী নেতা। এদের দুইজনই নিজের পছন্দের প্রার্থীকে 'বেশি যোগ্য' আর অন্যজনের পছন্দের প্রার্থীকে 'কম যোগ্য' অভিহিত করেছেন। অধ্যাপক এসএম ইমামুল হক বলেন, "বোর্ড চেয়ারম্যানের দ্বৈতনীতি ও দলীয় মনোভাবের প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর সিলেকশন বোর্ড ত্যাগ করি। বোর্ডের সদস্য হিসাবে বিভাগের বিশেষজ্ঞ রাখা হয়েছে সবচেয়ে জুনিয়র অধ্যাপক আখতার হোসেন খানকে। ফ্যাকাল্টি ডিন জেলহাজতে থাকার সুবাদে ভারপ্রাপ্ত ডিন এবং সিন্ডিকেট মনোনীত বিশেষজ্ঞ নিয়ে নিজের দল ভারি রেখেছেন ইউসুফ হায়দার। এখন বিভাগীয় সমন্বয় ও উন্নয়ন (সিএ্যান্ডডি) কমিটির অনুমোদনহীন অবৈধভাবে নিয়োগ পাওয়া অস্থায়ী একজন প্রভাষককে সহকারী অধ্যাপক করার চূড়ান্ত চেষ্টা চলছে।" বিভাগীয় চেয়ারম্যান জানান, ২০ আগস্ট প্রথম সভায় সিলেকশন কমিটির চেয়ারম্যান সহ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বিজ্ঞাপিত ১টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে আরো একজন অতিরিক্ত শিক্ষক নেওয়ার মত দেন। পরে বিভাগের সিএ্যান্ডডি কমিটির সভায় ৭ জনের বিপরীতে একজন এর বিরোধিতা করেন। এরপর নির্বাচক কমিটি সভার মত অগ্রাহ্য করে এখন উঠে পড়ে লেগেছে শুধু একজনকে নেবেন এবং সে-ই শিক্ষককে যার নিয়োগ এখনো সিএ্যান্ডডির অনুমোদন পায়নি। তিনি বলেন,"সহ-উপাচার্য তার প্রথম মতামত বাদ দিয়ে পরবর্তী সময়ে ২ জনের বদলে একজনকেই নিতেই আগ্রহী। গত ১৮ সেপ্টেম্বর এ সভায় প্রোভিসি ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন, বিভাগের কনিষ্ট অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।" পরে চেয়ারম্যান সভা ত্যাগ করেন। নির্বাচক কমিটির সভার কার্যবিবরণীতে দেখা যায়, ১৯ এপ্রিল ২০০৫ সালে বিভাগের প্রয়োজন না থাকা সত্ত্বেও অতিরিক্ত হিসাবে ড. মোহাম্মদ নাদিরুজ্জামানর মণ্ডলকে নেওয়ার ব্যাপারে অধ্যাপক এসএম ইমামুল হক আপত্তি করেন এবং এ বিষয়ে দ্বিমত পোষণ করেন। নতুনভাবে বিজ্ঞাপিত সহকারী অধ্যাপকের আবেদনের প্রেক্ষিতে এবছরের ১৬ আগস্ট এ অনুষ্ঠিত সিলেকশন কমিটির সভায় প্রোভিসি লেখেন