২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের স্থগিত এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের স্থগিত এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। যে সব আবেদনকারী প্রবেশপত্র পাননি তারা ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলার সময় তা সংগ্রহ করতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএ/১৯০০ ঘ.