২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সঙ্কটে বরিশাল ভেটেনারি কলেজ বন্ধ ঘোষণা

পানি সঙ্কটের কারণে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বরিশাল সরকারি ভেটেনারি কলেজ। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে সব পরীক্ষা স্থগিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- পানি সঙ্কটের কারণে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বরিশাল সরকারি ভেটেনারি কলেজ। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে সব পরীক্ষা স্থগিত করেছে। বরিশাল সরকারি ভেটেনারি কলেজের অধ্যক্ষ ও বরিশালের পশুসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন মোল্লা মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, "পানি সঙ্কট থেকে সৃষ্ট পরিস্থিতির কারণেই মঙ্গলবার থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।" তিনি বলেন, "আপাতত দাপ্তরিক কাজ চলবে, দ্রুত পানি সমস্যা সমাধান করে কলেজ চালুর চেষ্টা করব আমরা।" ভেটেনারি কলেজ শিক্ষার্থীরা জানায়, বেশ কিছুদিন ধরে কলেজের আবাসিক হল, প্রশাসনিক ভবন ও কলেজের পরীক্ষাগারগুলোতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি উত্তোলনের মেশিন বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা সঙ্কট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ প্রশাসনের কাছে বার বার দাবি জানালেও এর কোনো সুরাহা হয়নি। এর জের ধরে গত রোববার বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় এবং এক শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় কলেজ প্রশাসন জরুরি বৈঠক করে মঙ্গলবার কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়। বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদরের সরকারি ভেটেনারি কলেজটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতায় এবং সরকারের পশুসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। পাঁচটি ব্যাচে মোট পাঁচশ শিক্ষার্থী সেখানে পড়াশুনা করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১৪৪ ঘ.