২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ অক্টোবর

ঈদ ও পূজার ছুটির পর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। শনিবার ডিনস্ কমিটির সুপারিশের ভিত্তিতে সন্ধ্যায় সিন্ডিকেট সভায় ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়। এর আগে ২৩ অক্টোবর হল খুলে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজার ছুটির পর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। শনিবার ডিনস্ কমিটির সুপারিশের ভিত্তিতে সন্ধ্যায় সিন্ডিকেট সভায় ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়। এর আগে ২৩ অক্টোবর হল খুলে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শনিবার সকালে বৈঠক করে ডিনস্ কমিটি। এরপর বিকেলে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় রোববার থেকে সব হল, বিভাগ ও ইন্সটিটিউট কার্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিন থেকেই চালু হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন ব্যবস্থা। যেসব বিভাগের শুধু মৌখিক পরীক্ষা বাকি আছে, বন্ধের মধ্যে সেসব বিভাগকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। এছাড়া হলগুলো থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। সভায় বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সান্ধ্যকালীন কোর্স এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বন্ধের মধ্যেই ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করে জানুয়ারির ১ তারিখ থেকে ক্লাশ শুরুর চেষ্টা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ও এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার পর ২২ আগস্ট থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এসএনডি/২১০৮ ঘ.