পটুয়াখালী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী সোমবার খুলে দেওয়া হবে। এর একদিন আগে খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম জানান, সোমবার বিশ্ববিদ্যালয় খোলার পর ১৭ সেপ্টেম্বর থেকে যথানিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ২২ আগস্ট সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও তখন থেকে বন্ধ আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫২০ ঘ.
bdnews24