ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১ জেলায় সকাল ১০ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়, এরই মধ্যে ডাকযোগে বৈধ প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোনো বৈধ প্রার্থী এটি না পেলে দু'কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৬ সেপ্টেম্বর ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২০৩৯ ঘ.
bdnews24