২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে

বিজ্ঞান বিভাগ থেকে বরাবর এইচএসসিতে ভালো ফল করার প্রবণতা থাকলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। ব্যবসায় শিক্ষা ও বাণিজ্য বিভাগের বিভাগের শিক্ষার্থীরা চলে এসেছে প্রথম সারিতে। বিভাগওয়ারী ফলাফলে দেখা যায় এবার ব্যবসায় শিক্ষা ও বাণিজ্য বিভাগের ৭৪ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিভাগ থেকে এক লাখ ৩৩ হাজার ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৯ হাজার ৪৪২ জন। উত্তীর্ণের হারের দিক থেকে বিজ্ঞান, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এবার আছে দ্বিতীয় অবস্থানে। এ বিভাগ থেকে ৬৮ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগের ৮৭ হাজার ২০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৯ হাজার ৪৫০ জন। ফলাফলের এই বিশ্লেষণ করেছেন মারুফ মল্লিক ও মোকাররম হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান বিভাগ থেকে বরাবর এইচএসসিতে ভালো ফল করার প্রবণতা থাকলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। ব্যবসায় শিক্ষা ও বাণিজ্য বিভাগের বিভাগের শিক্ষার্থীরা চলে এসেছে প্রথম সারিতে। বিভাগওয়ারী ফলাফলে দেখা যায় এবার ব্যবসায় শিক্ষা ও বাণিজ্য বিভাগের ৭৪ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিভাগ থেকে এক লাখ ৩৩ হাজার ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৯ হাজার ৪৪২ জন। উত্তীর্ণের হারের দিক থেকে বিজ্ঞান, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এবার আছে দ্বিতীয় অবস্থানে। এ বিভাগ থেকে ৬৮ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগের ৮৭ হাজার ২০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৯ হাজার ৪৫০ জন। তৃতীয় স্থানে থাকা মানবিক, ইসলামী শিক্ষা ও সঙ্গীত বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে ৫৬ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী। দুই লাখ ১১ হাজার ২৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে এক লাখ ১৮ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের দিকে থেকে মেয়েদের ছাড়িয়ে গেছে ছেলেরা। নয়টি শিক্ষা বোর্ডে ছেলেদের গড় উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৪৮। মেয়েদের ৬৪ দশমিক ৪২ শতাংশ উত্তীর্ণ হয়েছে। তিন লাখ পাঁচ হাজার ৩৮৭ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে দু'লাখ তিন হাজার ১৮ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ছয় হাজার ৫১০ জন। অন্যদিকে দু'লাখ ২৭ হাজার ৭৭১ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭৩১ জন। জিপিএ- ৫ পেয়েছে চার হাজার ৬৩০ জন। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে বেসরকারি কলেজের তুলনায় পিছিয়ে আছে সরকারি কলেজগুলো। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের অবস্থান ঢাকা বোর্ডে ৮ম। সেখান থেকে জিপিএ- ৫ পেয়েছে ২০৩ জন। ৮২৫টি জিপিএ- ৫ পেয়ে প্রথম স্থানে আছে নটরডেম কলেজ। ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রতিবছর জিপিএ- ৫ পাওয়ার সংখ্যা বেড়ে চলেছে। এ বছর জিপিএ- ৫ পেয়েছে ১১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল নয় হাজার ৮৬৪ জন, ২০০৫ সালে পাঁচ হাজার ৫৩৪ জন ও ২০০৪ সালে তিন হাজার ৪৭ জন। এবার এইচএসসি পরীক্ষায় এক হাজার ৪৬ জনকে বহিষ্কার করা হয়। গত বছর সালে এক হাজার জনকে বহি