২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীর চিকিৎসা তহবিল গঠনে চবি শিক্ষার্থীদের চলচ্চিত্র প্রদর্শনী

সহপাঠীকে বাঁচাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সহপাঠীকে বাঁচাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আ্গামী সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হবে। এ থেকে পাওয়া অর্থ ব্রেন ইনফেকশনে আক্রান্ত সমাজতত্ত্বের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলামের চিকিৎসায় ব্যয় করা হবে। এর আগে সাইফুলের মাথায় দু'বার অস্ত্রোপচার করা হলেও সে সুস্থ হয়নি। তাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে আবারো অস্ত্রোপচার করতে হবে বলে চিকিৎসকরা জানান। এ জন্য প্রয়োজন হবে পাঁচ লাখ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এসএনডি/১৮৫৭ ঘ.