২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সদস্য নিয়োগের জন্য চারজন মনোনীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নিয়োগের জন্য চারজনকে মনোনীত করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মনোনীতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমেনা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল হাকিম। ১৫ আগস্ট তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন সূত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনে চারটি সদস্য পদ শূন্য হওয়ায় নিয়োগের জন্য তাদের মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

রাজশাহী/ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নিয়োগের জন্য চারজনকে মনোনীত করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মনোনীতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমেনা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল হাকিম। ১৫ আগস্ট তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন সূত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনে চারটি সদস্য পদ শূন্য হওয়ায় নিয়োগের জন্য তাদের মনোনীত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এইচএম জেহাদুল করিমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউজিসির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে ঢাকা থেকে তাকে টেলিফোনে জানানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র এখনও হাতে আসেনি। এর আগে সরকারের 'অনুরোধে' ৩১ জুলাই ও ১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চার সদস্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, অধ্যাপক মাহাববুল্লাহ, অধ্যাপক সুলতান হোসেন খান ও অধ্যাপক তারেক শামসুর রেহমান পদত্যাগ করেন। তাদের সবার কাছে টেলিফোন করে শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম পদত্যাগ করতে বলেন বলে সে সময় জানিয়েছিল ইউজিসি সূত্র। মঞ্জুরি কমিশনের মোট পাঁচজন সদস্যের মধ্যে একমাত্র ড. এহসানুল হককে পদত্যাগ করতে বলা হয়নি। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম কমিশন সদস্যদের পদত্যাগের বিষয়ে সরকারের 'অনুরোধ' করা সম্পর্কে ২৯ জুলাই বলেন, "এটা সরকারের সিদ্ধান্ত। অতীতে এভাবে সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সরকার চাইলে সেটি করতে পারে।" এর উদাহরণ দিয়ে তিনি বলেন, "বিগত সরকারের সময়ে কমিশনের এখনকার সদস্য ফাইসুল ইসলাম ফারুকীকে নিয়োগ দেওয়ার আগে ড. মোহাম্মদ মাহফুজুল হককে সরিয়ে দেওয়া হয়। নিয়োগের শর্তে মেয়াদ পূর্তির আগে সরকার সরিয়ে দিতে পারবে এমন কথা বলা আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/এসএনডি/২২০৪ ঘ.