ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে ভর্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৬৫ শিার্থীকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপ অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট ১৫৮ জনের ভর্তি বাতিল করে।
ভর্তিতে অনিয়মের ঘটনা তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি শনিবার এক বৈঠকে ছয়টি বিভাগের পাঠানো তথ্য পর্যালোচনার পর ৬৫ শিার্থীকে প্রাথমিকভাবে সনাক্ত করে।
এরা সবাই তিনটি বিভাগে লেখাপড়া করছে বলে তথ্যানুসন্ধান কমিটি সূত্র জানায় ।
ভর্তিতে অনিয়মের ঘটনায় জড়িত অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তিন কর্মচারীর মধ্যে দুজন সাাৎকার দিতে শনিবার তদন্ত কমিটির সামনে উপস্থিত হন।
সূত্র জানায়, লোকপ্রশাসন বিভাগের ৫৪ জন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের আটজন ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের তিনজনের ভর্তির কাগজপত্রে গরমিল পাওয়া গেছে।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ভূ-তত্ত্ব বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের পাঠানো তালিকায় কোনো অসঙ্গতি খুঁজে পায়নি তদন্ত কমিটি।
কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বরখাস্ত করা তিন কর্মচারীর মধ্যে অর্থনীতির বিমল চন্দ্র ও প্রশাসনিক ভবনের কর্মচারী আমিনুল ইসলাম সাাৎকার দিতে উপস্থিত ছিলেন। তবে শুধু বিমল চন্দ্রের সাাৎকার নেওয়া হয়েছে। লোক প্রশাসন বিভাগের ইলিয়াস আকন্দ সাাৎকার দিতে আসেননি।
সিদ্দিকুর রহমান বলেন, বিমল চন্দ্র তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও কমিটি এর সপে প্রমাণ দেখিয়েছে।
অনিয়মের মাধ্যমে ভর্তি হয়েছে বলে প্রাথমিকভাবে চিহ্নিত শিার্থীদের বেশিরভাগই মুক্তিযোদ্ধা কোটা ও এবং পুনঃভর্তির সুযোগ নিয়েছে বলে তিনি জানান। ১৪ আগস্ট সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এসকে/১৯২৭ ঘ.
bdnews24