২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যার প্রবণতা রোধে ঢাবির ছাত্রী হলে থাকবে মনোবিজ্ঞানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে আত্মহত্যার প্রবণতা রোধে মনোবিজ্ঞানী নিয়োগ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সিন্ডিকেট সভায় এ ব্যাপারে প্রস্তাব অনুমোদন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে আত্মহত্যার প্রবণতা রোধে মনোবিজ্ঞানী নিয়োগ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সিন্ডিকেট সভায় এ ব্যাপারে প্রস্তাব অনুমোদন করা হবে। শনিবার ছাত্রী হলগুলোর প্রাধ্যদের এক সভায় প্রতিটি ছাত্রী হলে দু'জন করে মনোবিজ্ঞানী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সেখানে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। শিার্থীদের মানসিক সমস্যার কারণেই এটি হচ্ছে। তিনি বলেন, শিার্থীদের সব ধরনের সমস্যায় সহায়তা দিতে ছাত্রী হলগুলোতে দু'জন করে খণ্ডকালীন পরামর্শক নিয়োগ দেবে প্রশাসন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র- 'সেন্টার অব এক্সিলেন্স' ও চিকিৎসা কেন্দ্রেও মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হবে। শিার্থীদের জন্য ছাত্র-শিক কেন্দ্রে (টিএসসি) অনেক আগে থেকেই মনোবিজ্ঞানী আছেন বলে তিনি জানান। সহ-উপাচার্য বলেন, নতুন করে নিয়োগ পাওয়া মনোবিজ্ঞানীরা হলের ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের হতাশার কারণগুলো খুঁজে বের করবেন। এরপর তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের চারজন শিার্থী আত্মহত্যা করেন। সর্বশেষ জুন মাসে রোকেয়া হলে আত্মহত্যা করেন আইন বিভাগের ছাত্রী জোহরা খান প্রজ্ঞা। এরপর চলতি মাসের ১৬ তারিখে একই হলের আরও একজন আত্মহত্যার চেষ্টা করেন। এসব ঘটনায় রোকেয়া হল কর্তৃপ বৃহস্পতিবার রাতে শিার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে। সভায় উপস্থিত মনোবিজ্ঞানী রোকেয়া বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত প্রেম ও বিভিন্ন মানসিক সমস্যার কারণে ছাত্রীরা আত্মহননের পথ বেছে নিচ্ছে। তাদেরকে যথাযথ পরামর্শ ও সহায়তা দিতে পারলে এ সমস্য দূর করা সম্ভব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৯৫৮ ঘ.