ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স পার্ট-১ (২০০৫) এর ফল রোববার প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত ফল সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানো হয়েছে। অন্যান্য বিষয়ের ফলও শিগগির প্রকাশিত হবে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজ ছাড়াও জাতীয় বিশ্বদ্যিালয়ের ওয়েব সাইটে ফল জানতে পারবেন। ওয়েব সাইটের ঠিকানা, ডব্লিউডব্লিউডব্লিউ ডট এনইউ ডট ইডিইউ ডট বিডি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/১৯০৩ ঘ.
bdnews24