২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ুথ ক্যাম্পে যোগ দিতে রাবির দুই শিক্ষার্থীর দক্ষিণ কোরিয়া যাত্রা

'ইয়ুথ ক্যাম্প ফর এশিয়ান ফিউচার' অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বুধবার বিকালে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। এরা হলেন নাট্যকলা ও সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে এম আশফাকুল আশেকীন ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানা আকতার কিরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'ইয়ুথ ক্যাম্প ফর এশিয়ান ফিউচার' অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বুধবার বিকালে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। এরা হলেন নাট্যকলা ও সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে এম আশফাকুল আশেকীন ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানা আকতার কিরণ। দক্ষিণ কোরিয়ায় আশেকীন মূকাভিনয় এবং কিরণ ক্লাসিক্যাল সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেবেন বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুল ইসলাম পিন্টু এক বিবৃতিতে জানান। 'ন্যাশনাল কাউন্সিল ফর ইয়ুথ অর্গানাইজেশন ইন কোরিয়া' আয়োজিত এবং 'ন্যাশনাল ইয়ুথ কমিশনের' উদ্যোগে ৩১ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত সউলে এ অনুষ্ঠান হবে। এশিয়ার ইতিহাস-ঐতিহ্য, সম্ভাবনা ও সহযোগিতা বিষয়ে আয়োজিত এ তরুণ সম্মেলনে বক্তৃতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়াসহ শিক্ষা সফর ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩১ ঘ.