২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় জাবিতে সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি পণ্ড

পুলিশি বাধায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হাসান পলাশের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌনমিছিলের ওই কর্মসূচি দেয় সাংবাদিকরা। কর্মসূচি পালনে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল শুরুর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ এসে বাধা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০৭ ( বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম)- পুলিশি বাধায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হাসান পলাশের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌনমিছিলের ওই কর্মসূচি দেয় সাংবাদিকরা। কর্মসূচি পালনে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল শুরুর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ এসে বাধা দেয়। বাধা দেওয়ার বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, দেশে চলমান জরুরি অবস্থার কারণে মিছিল করা যাবে না। বাধা পেয়ে সাংবাদিকরা উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তারা উপাচার্যের কাছে আহত সাংবাদিকের চিকিৎসার ব্যয় প্রশাসনকে বহন, দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের বিচার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালে তিনি তা বিবেচনার আশ্বাস দেন। ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে গত বুধবার মধ্যরাতে মওলানা ভাসানী হল ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিক ইমরান হাসান পলাশের ওপর হামলা চালায়। তিনি এখন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪২ ঘ.