জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)- বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্মীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষকরা।
শনিবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দিন দফা দাবি জানায়। তারা ঘোষণা দিয়েছ, অবিলম্বে খাবারের বর্ধিত দাম প্রত্যাহার, শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা এবং ভাসানী হলের প্রাধ্যক্ষ মাফরুহী সাত্তারের পদত্যাগ না হলে লাগাতার ক্লাশ বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীরা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি এবং ছাত্র নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে তত্ত্বাবধায়ক সরকারের সক্রিয় হস্তক্ষেপ চেয়েছে।
প্রীতিলতা হল চত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাকিলা মেহজাবিন তন্বী।
এদিকে শনিবার 'জাবি শিক্ষক মঞ্চ' গত কয়েকদিনে ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আন্দোলনরত ১৪ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
শিক্ষক মঞ্চের পক্ষে দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন এক বিবৃতিতে বলেন, "ঘটনা পরম্পরায় প্রশাসনের নির্লিপ্ততা দেখে মনে হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় এ হামলা এবং সন্ত্রাসী তৎপরতা হচ্ছে।"
শিক্ষকরা ক্যাম্পাসে শিক্ষার নির্বিঘ
bdnews24