২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের একাংশের প্রত্যাখ্যানের মধ্যেই রাবিতে ইউজিসির তদন্ত কমিটির কাজ শুরু

প্রগতিশীল শিক্ষক সমাজের প্রত্যাখ্যানের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত কমিটি শনিবার কাজ শুরু করেছে। শনিবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনে মঞ্জুরী কমিশনের পাঁচ সদস্যের তদন্ত দল প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী ও কমকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার নেয়। ওই কমিটির সোমবার পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগতিশীল শিক্ষক সমাজের প্রত্যাখ্যানের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত কমিটি শনিবার কাজ শুরু করেছে। শনিবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনে মঞ্জুরী কমিশনের পাঁচ সদস্যের তদন্ত দল প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী ও কমকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার নেয়। ওই কমিটির সোমবার পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সম্পর্কে ইউজিসির তদন্ত কমিটিকে তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন তদন্ত কমিটির কাজ শুরু বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। এদিকে মঞ্জুরী কমিশনের তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে প্রগতিশীল শিক্ষক সমাজ শুক্রবার এক বিবৃতিতে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে তদন্ত দাবি করেন। কমিশনের তদন্ত কমিটিকে বিতর্কিত আখ্যায়িত করে তাদের কোনও ধরনের সহায়তা না করার সিদ্ধান্তও নেন তারা। তবে প্রগতিশীল শিক্ষক সমাজের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মঞ্জুরী কমিশন গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্ল্যাহ। পাশাপাশি কাজ শেষ না হওয়া পর্যন্ত তদন্তের বিষয়েও মুখ খুলতে চাননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯২২ ঘ.